Wednesday, November 15, 2017

Ghum Bhanga- ঘুম ভাঙা


Song Name : Ghum Bhanga
Singer : Minar Rahman
Lyrics : Minar Rahman


ঘুম ভাঙা কোন সকালে , সূর্যটাকে দেখা ,
আড়মোড়া কোন দুপুরে , গুনগুনিয়ে গাওয়া ,
পথ হারা সব পথিকের সবটাই ভালোলাগা ।

আর জানালার ঐ কাঁচটায় , থমকে থাকা বৃষ্টি ,
অলিখিত সব কবিতায় , আটকে থাকা সৃষ্টি ,
দেয়ালে আঁকা ছবিটায় , ছড়িয়ে ভালোবাসা ।

দেখো তোমার মেঘে মিশে আছে ,
আমার অচেনা রোদ্দুর ।
তাই তোমায় নিয়ে হারাবো ,
বহুদূর , বহুদূর ।

চোখ মেলে দেখো দুরের আকাশে রংধনু ,
সুর খুঁজে পেলো , নতুন ঠিকানা ।
উৎসবে রাঙাই , তোমার আমার এই প্রিয় শহর,
সব ভুলে চলো , হারাই সীমানা ।

দেখো পিচ ঢালা ঐ পথটার সবটাই আজ সাক্ষী ,
মেঘে ঢাকা আকাশটায় নেই কোন কাকপক্ষী ,
ভুলে পড়া ঐ সুরীটায় হয়নি মাখা কোন গান ।

আর মিছিলের ঐ শ্লোগানে , মিশে থাকা সব গল্প ,
ভালোবাসা যায় হারিয়ে , থাকে না কিছুই অল্প ,
ভেঙে পড়া ঐ দরজায় , পড়ে থাকে অভিমান ।

দেখো তোমার মেঘে মিশে আছে ,
আমার অচেনা রোদ্দুর ।
তাই তোমায় নিয়ে হারাবো ,
বহুদূর , বহুদূর ।

চোখ মেলে দেখো দুরের আকাশে রংধনু ,
সুর খুঁজে পেলো , নতুন ঠিকানা ।
উৎসবে রাঙাই , তোমার আমার এই প্রিয় শহর,
সব ভুলে চলো , হারাই সীমানা ।

No comments:

Post a Comment