Showing posts with label Habib Wahid. Show all posts
Showing posts with label Habib Wahid. Show all posts

Tuesday, November 21, 2017

Mitthe noy By Habib / মিথ্যে নয়

গানঃ মিথ্যে নয়
শিল্পীঃ হাবিব ওয়াহিদ
সুরকারঃ হাবিব ওয়াহিদ
গীতিকারঃ শফিক তুহিন
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
হৃদয়ে হৃদয় ছুঁয়ে প্রশ্নোত্তর ধুয়ে,
আমি যে কে তোর বলনা রে?
আদরে আদর এঁকে, স্বপ্ন আবীর মেখে
হারাবো কোথাও চলনা রে।
আর কারো নয়রে তুই,
মন দিয়ে মনরে ছুঁই।
তোরে বড় বেশি ভালবাসি
এ কথাটি মিথ্যে নয়।
হৃদয়ে হৃদয় ছুঁয়ে প্রশ্নোত্তর ধুয়ে,
আমি যে কে তোর বলনা রে?
আদরে আদর এঁকে, স্বপ্ন আবীর মেখে
হারাবো কোথাও চলনা রে।

চোখেরই পলকে তুই ছাড়া বলনা কে
জড়ালি কি যাদু কি মায়ায়,
তুই আমার সব চাওয়ায়, চুপকথা – রুপকথায়
জীবনের পুরোটায় আনাগোনায়।
চোখেরই পলকে তুই ছাড়া বলনা কে
জড়ালি কি যাদু কি মায়ায়,
তুই আমার সব চাওয়ায়, চুপকথা – রুপকথায়
জীবনের পরোটা আনাগোনায়।
আর কারো নয়রে তুই,
মন দিয়ে মনরে ছুঁই।
তোরে বড় বেশি ভালবাসি
এ কথাটি মিথ্যে নয়।
হৃদয়ে হৃদয় ছুঁয়ে প্রশ্নোত্তর ধুয়ে,
আমি যে কে তোর বলনা রে।
আদরে আদর এঁকে স্বপ্ন আবীর মেখে
হারাবো কোথাও চলনা রে।

Keno emon hoy / কেন এমন হয়

গানঃ কেন এমন হয় 
শিল্পীঃ হাবিব ওয়াহিদ
অ্যালবামঃ অবশেষে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

বল , কেন এমন হয় – না পাওয়ার অর্থটাকে ভালোবাসা কয়।
বল , কেন এমন হয়- এক চিমটি সুখ পাওয়াটা ভালোবাসা নয়।
বল , কেন এমন হয়- বল কেন এমন হয়।

আধার ঘরে একলা আমি , স্বপ্ন ছেড়ে দুঃস্বপ্নে নামি
স্মৃতি গুলি সব পিছে পড়ে রয়।
বল , কেন এমন হয় – না পাওয়ার অর্থটাকে ভালোবাসা কয়।
বল , কেন এমন হয়- বল কেন এমন হয়।

হৃদয় ছিঁড়ে গেলে তুমি , সবার মাঝেও আজ একলা আমি,
পৃথিবীটা বড় শূন্য মনে হয়।
হৃদয় ছিঁড়ে গেলে তুমি , সবার মাঝেও আজ একলা আমি,
পৃথিবীটা বড় শূন্য মনে হয়।
বল , কেন এমন হয় – না পাওয়ার অর্থটাকে ভালোবাসা কয়।

বল , কেন এমন হয় – না পাওয়ার অর্থটাকে ভালোবাসা কয়।
বল , কেন এমন হয়- এক চিমটি সুখ পাওয়াটা ভালোবাসা নয়।
বল , কেন এমন হয়- বল কেন এমন হয়।

Dhiire Dhiire jao na shomoy / ধীরে ধীরে যাও না সময়

গানঃ ধীরে ধীরে যাও না সময় 
শিল্পীঃ হাবিব ওয়াহিদ
অ্যালবামঃ আয়নাবাজি
সুরকারঃ হাবিব ওয়াহিদ
গীতিকারঃ অনম বিশ্বাস
                                                    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ধীরে ধীরে যাও না সময়
আরও ধীর বও
আরেকটুক্ষণ রও না সময়
একটু পরে যাও ।।

জানি জীবন গল্পে অনেক ধাঁধা
একটু হাসি অনেক কাঁদা

তবু হিসাব নিকাশ চুলোয় দিয়ে
দুঃখের সঙ্গে আড়ি নিয়ে ,
করবো একটু বাড়াবাড়ি ,
ভালো পাওয়ার কাড়াকাড়ি
যাক সব থেমে যাক……

ধীরে ধীরে যাও না সময়
আরও ধীর বও
আর একটুক্ষণ রও না সময়
একটু পরে যাও

Tumi Hiina By Habib / তুমি হীনা

গানঃ তুমি হীনা
শিল্পীঃ হাবিব ওয়াহিদ
সুরকারঃ হাবিব ওয়াহিদ



তুমিহীনা…
নিশি রাত, একা চাঁদ, অপলক 
চেয়ে রয় না
তুমিহীনা… 
দুরের ঐ আকাশ ছুঁয়ে যায় না॥

মন শুধু খুঁজে বেড়ায়, 
তোমাতেই ঘুরে বেড়ায়, 
একাকী…

এই ভুল শহরে, স্মৃতির সব প্রহরে 
অবুজ আমি কেনো আজও 
তোমাকেই খুঁজি, 
জানি না আমি…
জানো কি তুমি… 

তোমাকে খুঁজে যাই, 
খেয়ালে, বে-খেয়ালে, কারনে, অকারনে
দক্ষিণের বন্ধ জানালায়…

কেন আজ তুমি দূরে বলো হারিয়ে
তুমিহীনা তবু আছি দাড়িয়ে।

তুমিহীনা…
শহরের, খোয়ারে, খোয়ারে 
ঘোরা হয় না
তুমিহীনা… 
চোখের কোনে জ্বল মোছা হয় না।

মন শুধু খুঁজে বেড়ায় 
তোমাতেই ঘুরে বেড়ায় 
একাকী…

এই ভুল শহরে,  স্মৃতির সব প্রহরে 
অবুজ আমি কেনো আজও 
তোমাকেই খুঁজি , 
জানি না আমি…
জানো কি তুমি… 

Thursday, October 6, 2016

Ekhoni Nambe Brishti /এখুনি নামবে বৃষ্টি

Ekhoni Bambe Brishti

এখুনি নামবে বৃষ্টি
কথাঃ শুভ
কন্ঠঃ হাবিব ওয়াহিদ
সুরঃ হাবিব ওয়াহিদ
অ্যালবামঃ শোনো!

একটু দাঁড়াবে কী?
এখুনি নামবে বৃষ্টি
মেঘে আকাশ থমথম
নীড়ে ফিরে যাচ্ছে পাখি।
খেয়ালী আকাশের বুকে
ফুটে থাকা তারার মেলা।
ঢেকে দিয়ে যাচ্ছে যেন
কালো কালো মেঘের ভেলা
এখুনি যেওনা তুমি
ভালবাসা অনেক বাকি।
চারদিকে নামছে আঁধার
থাক না আরো কিছুক্ষন
ভালবেসে যাব দু’জনে
ঝড়ে যাবে ব্যথার শ্রাবণ।
এখুনি যেওনা তুমি
ভালবাসা অনেক বাকি।।

 

Kate na Mayabi Raat / কাটেনা মায়াবী রাত

Katena Mayabi Raat


কাটেনা মায়াবী রাত
কথাঃ সাকী আহমদ
কন্ঠঃ হাবিব
অ্যালবামঃ অবশেষে

কাটেনা মায়াবী এই রাত কাটেনা
কাটেনা তুমিহীনা এ রাত কাটেনা
মন চায় কাছে পেতে
তোমাতে আজ মিশে যেতে
নির্জনে জোছনাতে এসোনা এ রাতে
আমার বাহুডোরে

কাটেনা মায়াবী এই রাত কাটেনা
কাটেনা তুমিহীনা এ রাত কাটেনা

তোমাকে ভেবে মন
লিখেছে কবিতা
জানি না তুমিকি জানো তা
তুমি না এলে হায়
বলো না কি উপায়
কি হবে বল এই জোছনায়
তুমি এসোনা কাছে ভালোবাসোনা
চলো ভেসে যাই সুখেরও ভেলায়
মন চায় কাছে পেতে
তোমাতে আজ মিশে যেতে
নির্জনে জোছনাতে এসোনা এ রাতে
আমার বাহুডোরে

কাটেনা মায়াবী এই রাত কাটেনা
কাটেনা তুমিহীনা এ রাত কাটেনা

হাজারো জোনাকি জ্বলে
মিটি মিটি
তোমারও ভাবনায় একাকী
রুপালী আকাশে
তারার পানে চেয়ে
জেগে রই তোমারই প্রতিক্ষায়
তুমি এসোনা কাছে ভালোবাসোনা
চলো ভেসে যাই সুখেরও ভেলায়
মন চায় কাছে পেতে
তোমাতে আজ মিশে যেতে
নির্জনে জোছনাতে এসোনা এ রাতে
আমার বাহুডোরে

কাটেনা মায়াবী এই রাত কাটেনা
কাটেনা তুমিহীনা এ রাত কাটেনা

 

Doob By Habib Wahid / ডুব

Doob By Habib Wahid


ডুব
কন্ঠঃ হাবিব ওয়াহিদ
সুরঃ হাবিব ওয়াহিদ
পরিচালনাঃ মুহাম্মদ মোস্তফা কামাল রাজ
মুভিঃ প্রজাপতি

তোমার মাঝে নামবো আমি তোমার ভেতর ডুব
তোমার মাঝে কাটবো সাঁতার ভাসবো আমি খুব
তোমার মাঝেই জীবন-যাপন স্বপ্ন দেখা স্বপ্ন ভাঁঙ্গা

সারা নিশি ভিজবো দুজন ছাদে, ঝরা জলে
সারা নিশি ভিজবো দুজন ছাদে, ঝরা জলে
সবুজ সুখে করবো কুজন নীল আকাশের তলে
পাঁজর দিয়ে আগলে রবো তোমায় সারা জীবন

সূর্য ছোঁবে রাতের অধর, ঝরবে নরম আলো
নামবো তোমার চোখের ভেতর, বাসবো তোমায় ভালো
মনের সবুজ সুতো দিয়ে বুনবো অনেক স্বপন

তোমার মাঝে নামবো আমি তোমার ভেতর ডুব
তোমার মাঝে কাটবো সাঁতার ভাসবো আমি খুব
তোমার মাঝেই জীবন-যাপন স্বপ্ন দেখা স্বপ্ন ভাঁঙ্গা

Hridoye amar Bangladesh / হৃদয়ে আমার বাংলাদেশ

Hridoye Amar Bangladesh

 হৃদয়ে আমার বাংলাদেশ
কথাঃ সোহেল আরমান
কন্ঠঃ হাবিব ওয়াহিদ/ আরফিন রুমি/ প্রদীপ কুমার
কম্পোজারঃ হাবিব ওয়াহিদ
মুভিঃ এইতো প্রেম

 
হৃদয়ে আমার বাংলাদেশ
স্বপ্ন আমার বাংলাদেশ
শান্তি আমার বাংলাদেশ
ও মা তুই
আমার বাংলাদেশ

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর মুখে হাসি ফোটাবো
জাগো বাঙ্গালি জাগো

মা তোর খোকন
যেন ভয় না পায়
মরণের আগে

মা তোর খোকন
যেন ভয় না পায়
মরণের আগে
স্বাধীন করবো এ দেশ
বুকের যত রক্ত লাগে

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর জন্য শহীদ হবো
জাগো বাঙ্গালি জাগো
জাগো বাঙ্গালি জাগো
জাগো বাঙ্গালি জাগো

মা তোর খোকন
যদি বাড়ি না ফেরে
স্বাধীনতার পরে

মা তোর খোকন
যদি বাড়ি না ফেরে
স্বাধীনতার পরে
সবুজ লালের পতাকা
রাখিস বড় যত্ন করে

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
মায়ের দেশ মাকে দেব
জাগো বাঙ্গালি জাগো
জাগো বাঙ্গালি জাগো