Showing posts with label Minar Rahman. Show all posts
Showing posts with label Minar Rahman. Show all posts

Wednesday, November 15, 2017

Jhoom -By Minar Rahman /ঝুম


Song : Jhoom
Music: Sajid Sarkar
Lyrics: Minar Rahman
Starring: Ashfaq Rana

ঝুম ... রে রে রা রা রি রে রে

ঝুম ... রে রে রা রা রি রে রে - [ ৩ বার ] 


তুমি আমায় দেখেছিলে এক মেঘে ঢাকা দিনে ,
কেন আমি দেইনি সারা ।
আমার চোখে আকাশ দেখে তুমি বলেছিলে কিছু
বুঝিনি কেন সেই ইশারা । 

এখন আমি অন্য আমি হয়ে
ছুটে চলি তোমারি শহরে
হারিয়ে চোখের যত ঘুম ।

ঝুম... উরে উরে দূরে দূরে ,
ঝুম...  মেঘে মেঘে ডানা মেলে
ঝুম...  ঘুরে  ঘুরে তাকে ডাকি ।

ঝুম... উরে উরে খুরে খুরে
ঝুম... মেঘে মেঘে ডানা মেলে
ঝুম... ঘুরে ঘুরে তারে খুঁজি ।

আলো আধারির এ মায়ায় ,
এই অবেলায় , মন যে হারায় ...।
চেনা অচেনা কত পথ ,
হঠাৎ কেন থমকে দারায় ... ।



ঝুম... উরে উরে দূরে দূরে ,
ঝুম...  মেঘে মেঘে ডানা মেলে
ঝুম...  ঘুরে  ঘুরে তাকে ডাকি ।

ঝুম... উরে উরে খুরে খুরে
ঝুম... মেঘে মেঘে ডানা মেলে
ঝুম... ঘুরে  ঘুরে তারে খুঁজি ।


তোমার  আমার ফেলে আশা যত রঙিন মলিন স্মৃতি
লুকিয়ে অবুজ ঠিকানায়
অচিন মনের অচিন কোন কোনে বন্ধী আজও ।
আমি ... ভুল সে পথে সীমানায়
এখন আমি অন্য আমি হয়ে
ছুটে চলি তোমারি শহরে
হারিয়ে চোখের যত ঘুম


ঝুম উরে উরে দূরে দূরে
ঝুম মেঘে মেঘে ডানা মেলে
ঝুম ঘুরে  ঘুরে তাকে ডাকি

ঝুম উরে উরে খুরে খুরে
ঝুম মেঘে মেঘে ডানা মেলে
ঝুম দূরে দূরে তারে খুঁজি ।

Lukiye Thaka- By Minar/ লুকিয়ে থাকা

Song: Lukiye thaka
Singer: Minar Rahman


লুকিয়ে থাকা, জোনাক জ্বলা,
একটা সন্ধ্যা দাও ।
ঐ দুর আকাশে, ঘন কালো ,
মেঘের দিকে চাও ।

ভেজা মাটি , শান্ত দিঘী ,
ছুঁতে যদি চাও ...... ও ও ...
পরশ মাখা , আগলে রাখা ,
হাত দুটো বাড়াও ।

লুকিয়ে থাকা, জোনাক জ্বলা,
একটা সন্ধ্যা দাও ।
ঐ দুর আকাশে, ঘন কালো ,
মেঘের দিকে চাও ।

ভেজা মাটি , শান্ত দিঘী ,
ছুঁতে যদি চাও ...... ও ও ...
পরশ মাখা , আগলে রাখা ,
হাত দুটো বাড়াও ।

রুপকথারা ডানা মেলে , আসবে যখন ছুটে ,
তুমি আঁকড়ে ধড়া , শান্ত ঝিঁঝিঁর ডাক যেওনা ভুলে ( ২ বার )

বৃষ্টি ঝরা, রদ্রু মাখা ,
রূপটা যদি পাও ।
একটু হেঁসে, চুপটি বসে ,
জোছনাটা সাঁজাও ।

আর একটা দিঘী, রাত্রই যদি
পারি দিতে চাও ...

বৃহতেরও চোরাবালি ,
বেঁয়ে তুমি যাও ।

রুপকথারা ডানা মেলে , আসবে যখন ছুটে ,

তুমি আঁকড়ে ধড়া , শান্ত ঝিঁঝিঁর ডাক যেওনা ভুলে ( ২ বার )

Dur Theke- By Minar/ দূর থেকে


Song: Dur Theke
Singer: Minar Rahman

ঊরে ঊরে শহরটা জুড়ে ,
তোমাকে ঘিরে , কল্পনা ...
ভুলে যাওয়া চেনা সেই সুরে ,
আজো তোমারই আল্পনা ...

আমি সব ভুলে দাড়িয়ে , শুধু তোমায় দেখতে রাজী ।



জানি চোখ মেলে দেখবে না , তবু আজও আমি আছি ।

তাই দূর থেকে তোমায় আমি , দূর থেকে ,

তোমায় আমি দেখবো ... নির্জনে ্‌্‌



ঊরে ঊরে শহরটা জুড়ে ,
তোমাকে ঘিরে , কল্পনা ...

ভুলে যাওয়া চেনা সেই সুরে ,

আজো তোমারই আল্পনা ...


দূরে তুমি কেন লুকিয়ে্... জানতে দিলে না ।

অগোচরে কোথায় হারালে , বুঝতে দিলে না ...।


আমি সব ভুলে দাড়িয়ে , শুধু তোমায় দেখতে রাজী ।
জানি চোখ মেলে দেখবে না , তবু আজও আমি আছি ।



তাই দূর থেকে তোমায় আমি , দূর থেকে ,
তোমায় আমি দেখবো ... নির্জনে ......


ধুলো পরা সব ক্যানভাসে ,তোমার সৃতির রঙ এ হারিয়ে , 
ছিঁড়ে ফেলা কবিতার মিছিলে ...
তুমি নেই , তুমি নেই ............


তাই দূর থেকে তোমায় আমি , দূর থেকে ,

তোমায় আমি দেখবো ... নির্জনে  ( ২ বার

Chander Golpo-By Minar/ চাঁদের গল্প


গান : চাঁদের গল্প
কণ্ঠ : মিনার
গীতিকার : ফয়সাল রাব্বিকীন
সুর ও সংগীত : সাজিদ সরকার
অ্যালবাম : চাঁদের গল্প

 একলা প্রহরী হয়ে জেগে থাকব
সারা রাত ,
চাঁদ যেন হয় না চুরি
হয় না যেন প্রভাত ।


জোছনা ছড়িয়ে ঘুমবে চাঁদ ,
চেয়ে দেখবো অবিরত
এমনই এক রাতের খোঁজে
আমি জেগেছি কত ।


চাঁদ যদি দুচোখ মেলে
সত্যিকে স্বপ্ন ভাবে
মাতাল হৃদয় তারই মুখ
একটু ছুঁয়ে দেবে ।

উষ্ণ ছোঁয়ায় তারাগুলো
উৎসবে হবে রত
জোছনা প্লাবনে ভেসে ভেসে
অচেনাতে হারাবো ।

বাঁধা যত সব দূরে ঠেলে
নিয়মটা ছাড়াবো ,

অচিন মায়ায় মুছে যাব
মনের জমা সব ক্ষত ।


চাঁদ যদি দুচোখ মেলে
সত্যিকে স্বপ্ন ভাবে
মাতাল হৃদয় তারই মুখ
একটু ছুঁয়ে ।


চাঁদ যদি দুচোখ মেলে
সত্যিকে স্বপ্ন ভাবে
মাতাল হৃদয় তারই মুখ
একটু ছুঁয়ে দেবে ।

রাত জোছনা হবে না শেষ হবে না
এই ... ভালোবাসা , আজ ফুরবে না ,


একলা প্রহরী হয়ে জেগে থাকব
সারা রাত ,
চাঁদ যেন হয় না চুরি
হয় না যেন প্রভাত ।


জোছনা ছড়িয়ে ঘুমবে চাঁদ ,
চেয়ে দেখবো অবিরত
এমনই এক রাতের খোঁজে
আমি জেগেছি কত ।

চাঁদ যদি দুচোখ মেলে
সত্যিকে স্বপ্ন ভাবে
মাতাল হৃদয় তারই মুখ
একটু ছুঁয়ে ।


চাঁদ যদি দুচোখ মেলে
সত্যিকে স্বপ্ন ভাবে
মাতাল হৃদয় তারই মুখ
একটু ছুঁয়ে দেবে ।

Deyale Deyale- by Minar - দেয়ালে দেয়ালে


Song : Deyale Deyale
Singer : Minar
Lyric : Robiul Islam Jibon
Music Arrangement : Emon Chowdhury
Album : Deyale Deyale

বলনা কেন তুমি বহুদূর ,
কেন আমি একা হৃদয়ে ভাঙচুর ।
জানো না তুমিহীনা  এ আমার ,
সপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর । [ ২ বার ] 

দেয়ালে দেয়ালে
খেয়ালে খেয়ালে ,
হিসেবে বেহিসেবে
তোমাকেই খুঁজি ।

আড়ালে আড়ালে ,কোথায় হারালে
ফিরে তুমি আর
আসবেনা বুঝি ?

কত রাত কেটে গেছে আধারে ,
নেইতো ভোরের দেখা
বোঝাবো কিভাবে ?

কত ঘুম মিশে গেছে অজানায়
জানে শুধু  দু ' চোখ
ভুল সে স্বভাবে ।


দেয়ালে দেয়ালে
খেয়ালে খেয়ালে ,
হিসেবে বেহিসেবে
তোমাকেই খুঁজি ।

আড়ালে আড়ালে ,কোথায় হারালে
ফিরে তুমি আর
আসবেনা বুঝি ?


তবু আমি তোমার অপেক্ষায়
দেখবো নতুন দিনের আলো ।

বেঁচে থাকার আশ্রয় তুমি
তোমাকেই শুধু বাসি ভালো ।

দেয়ালে দেয়ালে
খেয়ালে খেয়ালে ,
হিসেবে বেহিসেবে
তোমাকেই খুঁজি ।

আড়ালে আড়ালে ,কোথায় হারালে
ফিরে তুমি আর
আসবেনা বুঝি ?

বলনা কেন তুমি বহুদূর ,
কেন আমি একা হৃদয়ে ভাঙচুর ।
জানো না তুমিহীনা  এ আমার ,
সপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর ।  - [ ২ বার ] 

Valobashi Okarone / Imran feat Minar & Nancy- ভালোবাসি অকারনে


SONG :Valobashi Okarone
Singer : Minar & Nancy
Lyric : Snahashish Ghosh
Tune & Music : Imran


নিজের চেয়েও অনেক বেশি 
তোমাকে যে ভালোবাসি
ভালোবেসে যাবো এভাবেই । 

যদি প্রশ্ন কর আমায় 

ভালোবাসি কেন তোমায় বলবো এর উত্তর

জানা নেই । 


ভালবাসতে লাগেনা কোন কারণ, 

হটাৎ করে ভালোবেসে ফেলে এই মন । 



এ জীবনে তুমি আমার সেই জন
অকারনে যাকে ভালোবাসে মন,
এ জীবনে তুমি আমার সেই জন
অকারনে যাকে ভালোবাসে মন । 


ভালোলাগে যখন তুমি অনেক ভাল থাকো
মায়াবী ঐ মুখে এক চিলতে হাসি রেখো ,  
এর চেয়ে সুখের কিছু নেই আমার কাছে
এর মাঝে বেঁচে থাকার অর্থ যে আছে । 


ভালবাসতে লাগেনা কোন কারণ,
হটাত করে ভালোবেসে ফেলে এই মন।
এ জীবনে তুমি আমার সেই জন
অকারনে যাকে ভালোবাসে মন (২ বার ) 


ভালোবেসে দেয়া নামে আমায় ডাকো যখন, 
পরিপূর্ণ মনে হয় তখন এ জীবন । 
এর চেয়ে সুখের কিছু নেই আমার কাছে,
এর মাঝে বেঁচে থাকার অর্থ যে আছে। 


ভালবাসতে লাগেনা কোন কারণ
হটাত করে ভালোবেসে ফেলে এই মন । 
এ জীবনে তুমি আমার সেই জন
অকারনে যাকে ভালোবাসে মন ( ২ বার )

Khoj - by Minar Rahman - খোঁজ


Song : KHOJ
Singer : Minar Rahman
Album : Khoj
Music : Rezwan Sheikh
Lyrics : Snahashish Ghosh

জানিনা আমি ... কে তুমি , 
থাকো ... কোথায় । 

অচেনা থেকে ... মিশেছো ,  
ভালো... লাগায় । 

আছি আমি তোমার খোঁজে , 
জানিনা পাবো কি না , 
খুঁজে ...। 

পৃথিবীটা গোল, দেখা হতেও পারে , 
আছি আমি সেই... আসায় ... 

বাঁচিয়ে রেখেছে , এই আশাটা  , 
এখনও যে আমায় । 


মন থেকে কিছু চাওয়া হলে , 
ঠিকই নাকি পাওয়া যায় । 
মন থেকে তো চাইছি আমিও 
খুঁজে কি পাবো তোমায় ...... 



পৃথিবীটা গোল, দেখা হতেও পারে , 
আছি আমি সেই... আসায় ... 

বাঁচিয়ে রেখেছে , এই আশাটা  , 
এখনও যে আমায় । 

কোটি মানুষের ... ভিড়ের মাঝে ... 
পেয়েছি তোমায় ... খুঁজে । 

এই অনুভূতি বোঝানোর নয় ,  
হৃদয় ছুঁয়ে নাও বুঝে ... 

পৃথিবীটা গোল ... দেখা হয়েছে তাই , 
তোমার সাথে আমার ... 

খুঁজে যখন ... পেয়েছি তোমায় 
হারাতে দেবো না আর ... - [ ২ বার ] 

Etota Bhalobashi- এতটা ভালোবাসি


Song : Etota Valobashi
Singer : Minar
Lyric : Robiul Islam Jibon
Music Arrangement : Emon Chowdhury
Album : Deyale Deyale



এতটা ভালোবাসি,
তবুও কম মনে হয় । 
তোমারই আরো কাছে,  
যেতে চাইছে হৃদয়  । - [ ২ বার ] 

আমার এ মন , এ জীবন 
হোক আরও হোক তুমিময় । 

ও ... ও ... ও ... ও । 


তুমিহীনা পৃথিবীতে ,
এক মুহূর্ত নয় । 

সারাদিন সারারাত 
তোমারই অনুভব , 
থাকে আমায় ঘিরে । 

ভাবনার প্রহরে , 
আবেগী শহরে , 
আসো তুমি ফিরে ।  

তোমার জন্য এই আমার , 
যত অনুনয় । 

আমার এ মন , এ জীবন 
হোক আরও হোক তুমিময় । 

ও ... ও ... ও ... ও । 


তুমিহীনা পৃথিবীতে ,
এক মুহূর্ত নয় । 

কতটা অবুজ হলে , 
শহরের কোনে কোনে , 
তোমাকেই খুঁজে বেড়াই 
ছুঁয়ে যাই শুন্য মনে । 


আমার এ মন , এ জীবন 
হোক আরও হোক তুমিময় । 
ও ... ও ... ও ... ও । 
তুমিহীনা পৃথিবীতে ,
এক মুহূর্ত নয় । - [ ২ বার ] 

Baundule-by Minar Rahman-বাউন্ডুলে


Song: Baundule
Singer : Minar
Lyric : Robiul Islam Jibon


ইচ্ছে গুলো আমার মত
একটু বাউন্ডুলে , 
মনের যত অবুঝ কথা 
হয়না বলা খুলে । 
- - - 
ভাবছি এবার সময় করে 
যাবো তোমার বাড়ি , 
ভালোবাসি বলব তোমায় 
ভেঙ্গে সব আড়ি ।  - [ ২ বার - সম্পূর্ণ  ] 

তুলে নেবো সেমি কোলন 
কমা কিংবা দাড়ি ... । 

ছোট্ট করে পাই যদি 
তোমার অনুমুতি , 
রাখবো না আর আড়াল করে 
আমার অনুভুতি ।  - [  ২ বার ] 

তুলে নেবো সেমি কোলন 
কমা কিংবা দাড়ি ... । 

তোমায় নিয়ে পাড়ি দেবো 
রূপকথারই দেশে , 
ছায়া হয়ে থাকবো তোমার 
পথের শুরু শেষে ।  - [ ২ বার ] 

তুলে নেবো সেমি কোলন 
কমা কিংবা দাড়ি ... । 

ইচ্ছে গুলো আমার মত
একটু বাউন্ডুলে , 
মনের যত অবুঝ কথা 
হয়না বলা খুলে । 
- - - 
ভাবছি এবার সময় করে 
যাবো তোমার বাড়ি , 
ভালোবাসি বলব তোমায় 
ভেঙ্গে সব আড়ি ।  - [ ২ বার - সম্পূর্ণ  ] 

Kache Ashar Utshobe-by minar- কাছে আসার এই উৎসবে


Song: Kache ashar Utshobe
Singer : Minar Rahman
Lyrics and Tune : Minar Rahman
Album : Kache Ashar Golpo 2017

আমি বৃষ্টির ফোটায়
তোমায় দেখছি ।
জানিনা তুমি আমায়
দেখছো কি ।

উদাসী বিকেল আর
ক্লান্ত দুপুরে ভাবছি ।
জানিনা তুমি
আমায় ভাবছো কি ।

কথা হয়
দেখা হয়না ,
জানিনা জানিনা কেন ?
শোনা হয় জানা হয়না
 বুঝিনা বুঝিনা কেন ?

এভাবে আর কতদিন
চলবে চলছে যেভাবে ?
চলনা মেতে উঠি ,
কাছে আসার এই উৎসবে ।  - [ ২ বার ]

কাছে আসার এই উৎসবে ।

দক্ষিণের খোলা জানালায় তাকিয়ে দেখি
গোধুলির আলোয় মিশে থাকা তোমাকে ,
ধোয়া ওঠা কোন ব্যস্ত চায়ের কাপে ,
হয়তো ভাবছ তুমি এই আমাকে ।

কথা হয়
দেখা হয়না ,
জানিনা জানিনা কেন ?
শোনা হয় জানা হয়না
 বুঝিনা বুঝিনা কেন ?


এভাবে আর কতদিন
চলবে চলছে যেভাবে ?
চলনা মেতে উঠি ,
কাছে আসার এই উৎসবে ।  - [ ২ বার ]

কাছে আসার এই উৎসবে ।

Ki kori- by minar rahman -কি করি


Song: Ki kori
Artist : Minar Rahman
Lyrics : Minar Rahman
Tune: Minar Rahman
Guitar: Shaikh Salekin



নিজেকে হারিয়ে বসে আছি ... তোর পথে ,
মনকে বোঝাতে পারিনা আজ কোনোভাবে । - [ ২ বার ]

আমি যেন আজ বিভ্রান্ত ...
ভাবনারা ... কেন খুব ক্লান্ত ...
জানিনা ।

কি করি ... কোথায় যাই ... উত্তর খুজে না পাই । - [ ২ বার ]
ছোঁয়া যাবেনা জেনেও হাতটা বাড়াই । - [ ২ বার ]

আমি যেন আজ অন্য কেউ ,
স্বপ্নের সমদ্দুর অচেনা ঢেউ ,
গোধূলির শেষ আলোর , মুখোমুখি ... ।

মনেছিল যত সপ্ন তোর ,
ঘিরে আসে সব অচেনা ভোর ।
নতুন দিনের শুরু ,
বহুদূর ... ।


আমি যেন আজ বিভ্রান্ত ...
ভাবনারা ... কেন খুব ক্লান্ত ...
জানিনা ।

কি করি ... কোথায় যাই ... উত্তর খুজে না পাই । - [ ২ বার ]
ছোঁয়া যাবেনা জেনেও হাতটা বাড়াই । - [ ৩ বার ]



Keu-by minar rahaman - কেউ


Song: Keu
Singer: Minar Rahman.
Lyric: Isteaque Ahmed.
Tune: Marcell.
Music: Marcell.


কেউ, 
তোমাকে দিয়েছে কিছু ঘুম ।
আমাকে দিয়েছে রাত জাগা ।
কেউ,
তোমাকে জড়ালো সে হাওয়ায়,
জানিয়ে যে গেলো ভালোলাগা । - [ ২ বার ] 

আমি, সেই প্রেমে ,  পথ চেয়ে থাকি,
বহুরাত জেগেছি একাকী ।

তুমি, 
কাকে খুঁজে যাও বারেবার? 
কার কাছে যেতে পথে নামো ।
কাকে ভেবে ভেবে হেসে ওঠো ?
কার ডাকে ভুল করে থামো ?

আমি, সেই প্রেমে ,  পথ চেয়ে থাকি,
বহুরাত জেগেছি একাকী ।

কার কাছে যাবো বলে দিও ?
কে আমাকে চিঠি লিখে হায় ?
আর কত কড়া নেড়ে যাবো ?
প্রতিদিন ,ভুল দরোজায় ..

আমি, সেই প্রেমে ,  পথ চেয়ে থাকি,
বহুরাত জেগেছি একাকী ।

কেউ, 
তোমাকে দিয়েছে কিছু ঘুম ।
আমাকে দিয়েছে রাত জাগা ।
কেউ,
তোমাকে জড়ালো সে হাওয়ায়,
জানিয়ে যে গেলো ভালোলাগা ।

Ekakitte by minar - একাকিত্বের



Song : Ekakitte
Lyric : Prince Mahmud
Tune : Prince Mahmud
Music : Emon Chowdhury


একাকিত্বের কোনো মানে নেই ,
কোনো মানে নেই ,
নিরব চিত্তে গান নেই ,
কোনো গানে নেই । - [ ২ বার ]

হলদে বাতাসে ওড়ে,
খসে পড়া পাখির পালক ।
স্মৃতি জাল হাতড়ে মরে ,
কোন এক বিষণ্ণ বালক ।

আজ সে কোথায় আছে?
কোথা সে রঙের শহর?
সেখানে কী গাঢ় রাত হয় ?
নেমে আসে কাকভোর ? - [ ২ বার ]

কাটাছেড়া ,
গাঢ় রাতের আলাপন,
তবে প্রস্থান কেন এমন ?
বিনিদ্রক্ষন সঙ্গী যখন ।
এ কোন জীবন ?
এ কোন জীবন ?
বদলে গেছে ।  - [ ২ বার ]

আজ সে কোথায় আছে?
কোথা সে রঙের শহর?
সেখানে কী গাঢ় রাত হয় ?
নেমে আসে কাকভোর ? - [ ২ বার ]

একাকিত্বের কোনো মানে নেই ,
কোনো মানে নেই ,
নিরব চিত্তে গান নেই ,
কোনো গানে নেই । - [ ২ বার ]

হলদে বাতাসে ওড়ে,
খসে পড়া পাখির পালক ।
স্মৃতি জাল হাতড়ে মরে ,
কোন এক বিষণ্ণ বালক ।

আজ সে কোথায় আছে?
কোথা সে রঙের শহর?
সেখানে কী গাঢ় রাত হয় ?
নেমে আসে কাকভোর ? - [ ২ বার ]




Abar by minar - আবার


Song: Abar
Singer: Minar
Lyrics: Snahashish Ghosh
Music: Rezwan Sheikh

তুমি কি আমার হাসি মুখের
আবার কারন হবে ? ,
তুমি কি আমার শত ভুলের
আবার বাড়ন হবে ?  ,  - [ ২ বার ]


দেবো না জল আসতে চোখে ,
কোনদিনও আর ,
আর একটি বার দাও যদি
জল মোছার অধিকার ।  - [ ২ বার ]


তুমি কি আমার হাসি মুখের
আবার কারন হবে ? ,
তুমি কি আমার শত ভুলের
আবার বাড়ন হবে ?

আমি তোমার নতুন ভোরের
সূর্য হতে চাই ,
আমি আবার তোমার আসার
প্রদীপ হতে চাই ।  - [ ২ বার ]


দেবো না জল আসতে চোখে ,
কোনদিনও আর ,
আর একটি বার দাও যদি
জল মোছার অধিকার ।  - [ ২ বার ]


তুমি কি আমার হাসি মুখের
আবার কারন হবে ? ,
তুমি কি আমার শত ভুলের
আবার বাড়ন হবে ?

মুছে ফেলো অভিমানের
দাগটি তুমি এবার ,
হাসির আলো, আমায় করো
আলোকিত আবার ।  - [ ২ বার ]


দেবো না জল আসতে চোখে ,
কোনদিনও আর ,
আর একটি বার দাও যদি
জল মোছার অধিকার ।  - [ ২ বার ]



তুমি কি আমার হাসি সুখের
আবার কারন হবে ? ,
তুমি কি আমার শত ভুলের
আবার বাড়ন হবে ?




Ghum Bhanga- ঘুম ভাঙা


Song Name : Ghum Bhanga
Singer : Minar Rahman
Lyrics : Minar Rahman


ঘুম ভাঙা কোন সকালে , সূর্যটাকে দেখা ,
আড়মোড়া কোন দুপুরে , গুনগুনিয়ে গাওয়া ,
পথ হারা সব পথিকের সবটাই ভালোলাগা ।

আর জানালার ঐ কাঁচটায় , থমকে থাকা বৃষ্টি ,
অলিখিত সব কবিতায় , আটকে থাকা সৃষ্টি ,
দেয়ালে আঁকা ছবিটায় , ছড়িয়ে ভালোবাসা ।

দেখো তোমার মেঘে মিশে আছে ,
আমার অচেনা রোদ্দুর ।
তাই তোমায় নিয়ে হারাবো ,
বহুদূর , বহুদূর ।

চোখ মেলে দেখো দুরের আকাশে রংধনু ,
সুর খুঁজে পেলো , নতুন ঠিকানা ।
উৎসবে রাঙাই , তোমার আমার এই প্রিয় শহর,
সব ভুলে চলো , হারাই সীমানা ।

দেখো পিচ ঢালা ঐ পথটার সবটাই আজ সাক্ষী ,
মেঘে ঢাকা আকাশটায় নেই কোন কাকপক্ষী ,
ভুলে পড়া ঐ সুরীটায় হয়নি মাখা কোন গান ।

আর মিছিলের ঐ শ্লোগানে , মিশে থাকা সব গল্প ,
ভালোবাসা যায় হারিয়ে , থাকে না কিছুই অল্প ,
ভেঙে পড়া ঐ দরজায় , পড়ে থাকে অভিমান ।

দেখো তোমার মেঘে মিশে আছে ,
আমার অচেনা রোদ্দুর ।
তাই তোমায় নিয়ে হারাবো ,
বহুদূর , বহুদূর ।

চোখ মেলে দেখো দুরের আকাশে রংধনু ,
সুর খুঁজে পেলো , নতুন ঠিকানা ।
উৎসবে রাঙাই , তোমার আমার এই প্রিয় শহর,
সব ভুলে চলো , হারাই সীমানা ।